Work Station
কোর্স করতে কি কি লাগবেঃ
? ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার
? কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা
কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমুহ:
যেকোন আইটি ও ডেভেলপার কম্পানিতে চাকরি
আপওয়ার্ক ও ফাইবারে অটোডেস্ক অটোক্যাড সর্ম্পকিত কাজ
AutoDesk AutoACAD কি? | কিভাবে অটোডেস্ক অটোক্যাড শিখবো? | অটোক্যাড টিউটোরিয়াল
অটোক্যাডঃ
অটোক্যাড (AutoACAD) হলো একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার। মার্কিন যুক্তরাষ্ট্রের Autodesk Inc নামে একটি কম্পানি ক্যাড সফ্টওয়্যারটি তৈরি করেন। স্কেলিং তথা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে অটোক্যাড এর বিকল্প এখনো তৈরি হয়নি। এছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রডারীর কাজও অটো ক্যাড এর মাধ্যমে করা হয়ে থাকে। অটোক্যাড সফটওয়্যার এর মাধ্যমে আর্কিটেক্ট প্লানার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক ইঞ্জিনিয়ার, এমব্রডায়রি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন। অটোক্যাড মূলতঃ বিভিন্ন জ্যামিতিক বা গ্রাফিক্যাল অবজেক্ট এর সমন্বয়। যেমনঃ রেখা, বৃত্তচাপ, বৃত্ত, টেক্সট বা লেখা। এছাড়াও ব্লক বা গ্রুপ অবজেক্ট আনুষঙ্গিক অবজেক্ট প্রপার্টিজ যেমনঃ কালার, লেয়ার, লাইন টাইপ আ্যাট্রিবিউট ইত্যাদি ব্যবহার করে সাচ্ছন্দে ড্রইং করা যায়। সাধারণ ড্রইং সীটে যে ড্রইং করা হয় এবং অটোক্যাড এডিটরে যে ড্রইং করা তার কার্যপ্রনালী কিছুটা ভিন্ন তবে সুবিধা অনেক বেশি।
No comments:
Post a Comment