Wednesday, November 15, 2023

Class-24 (Land Map)

 

Saturday, November 11, 2023

Class-25 (slideshare.net)

 

Slideshare:

https://www.slideshare.net/search?searchfrom=header&q=autocad 


Class-26 (Methods to draw Circles)

 Many Method 

https://www.youtube.com/watch?v=0oo8ON9FYBQ&list=PL-Uk9_AI5M322KZsiIffa5kauY5kGHQ5-&index=4 



Class-27 (Video Tutorial)

 

Best Video:

https://www.youtube.com/@cyberCADsolutions 



Class - 28 (Making a simple floor plan)

 

Friday, November 10, 2023

Class-29 (শীর্ষ দশ ক্যাড সফ্টওয়্যার )

 

শীর্ষ দশ ক্যাড সফ্টওয়্যার 


১.অটোক্যাড
AutoCAD সর্বাপেক্ষা জনপ্রিয় বাণিজ্যিক CAD সফটওয়্যার । এই সফটওয়্যারটি অটোডেস্ক প্রথম তৈরি করেছিল এবং প্রথম সংস্করণ ১৯৮২ সালের দিকে। অটোক্যাড ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার উপযোগি প্রথম CAD সফটওয়্যার। সেই সময়ের সময়টিতে CAD সফটওয়্যার চালানোর জন্য বিশেষ কম্পিউটার প্রয়োজন হতো। অটোক্যাড এর মাধম্যে দ্বিমাত্রিক এবঙ ত্রিমাত্রিক উভয় ধরণের ড্রয়িং করা যায়। অনভিজ্ঞ মানুষও এই সফটওয়্যার চালায়।
২. স্মার্ট ড্র
খুব সহজ এই সফ্টওয়্যারটি। সহজে চালাতে হলে এই সফ্টওয়ার ব্যবহার করা উত্তম। ড্রাগ-ড্রপ পদ্ধতি এই সফ্টওয়্যার এ কাজ করা যায়। এর মাধ্যমে খুব সহজে ড্রয়িং করা যায়। হাজারো টেম্প্লেট আছে এবঙ ডিজাইন আছে এই সফ্টওয়্যারে। সবচেয়ে বড় বিষয় এর দাম অনেক কম।
৩.এলিব্রে ডিজাইন এক্সপ্রেস
এর আগের নাম ছিল এক্স-ক্যাড। এর আকার ছোট এবঙ বিনামুল্যে পাওয়া যায়। বিনামুল্যে হিসাবে এটি অনেক শক্তিশালী। সমস্যা শুধু মাত্র এই যে এটিতে একপাশে ছোট করে এ্যাড দেখা যাবে। এটি ব্যবহার করতে হলে আপনাকে অনলাইন / ইন্টারনেট এ থাকতে হবে। ইন্টারনেট ছাড়া এবঙ এ্যাড ছাড়া ব্যবহার করতে হলে স্বল্পমুল্যে রেজিষ্ট্রেশন করতে হবে।
৪.স্কেসাপ
দ্বিমাত্রিক এবঙ ত্রিমাত্রিক ড্রয়িঙ এর জন্য এটি পুরস্কারপ্রাপ্ত সফ্টওয়্যার। বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বেশি এবঙ দিন দিন বাড়ছে। এটি গুগল এর মাধ্যমে পাওয়া যাবে। এটি চালানো খুবই সহজ। এটি শেখার জন্য কোন কিছুর দরকার নাই।
৫.অটো স্কেস
কম খরচের দ্বিমাত্রিক ডিজাইন সফ্টওয়্যার পেতে হলে এই সফটোয়্যারটি খুব ভাল। এই সফটওয়্যারটিও অটোক্যাড এর নির্মাতা অটোডেস্ক এর তৈরি। এটি প্রাথমিক জ্ঞান সম্বলিত একটি সফ্টোয়্যার। তবে অতি অভিজ্ঞ বা এক্সপার্টদের জন্য এটি ভাল না।
৬.ইউনিগ্রাফিক্‌স
এটি বেশ ভাল একটি পেশাদারি সফ্টওয়্যার। ব্যবহার পদ্ধতিও বেশ সহজ। একে কাস্টোমাইজ করাও যায় সহজে। এটি বিভিন্ন ভাবে কনফিগার করা যায়। ঘর-বাড়ি বা মেকানিকাল সব ধরণের ড্রয়িঙ করা যায় এই সফ্টওয়্যার এর মাধ্যমে।
৭.সলিডওয়ার্কস
বর্তমানে এর জনপ্রিয়তাও কম না। বিশেষ করে মেকানিকার ড্রয়িং ডিজাইন এবঙ মডেলিং এর জন্য এর জুড়ি মেলা ভার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারাদের এটিই প্রথম পছন্দ। এর নতুন নতুন উপাদান আবিস্কার হয় এবং হচ্ছে।
৮.মাইক্রো স্টেশন
অনেক বড় প্রজেক্ট? বাজারের ক্যাড সফ্টওয়্যার নিয়ে খুব বিরক্ত। কাজের অনেক সমস্যা। মাইক্রোস্টেশন ইজ দি বেস্ট। বড় বড় প্রজেক্ট এর জন্য এর ব্যবহার খুব হয়। যেমন ধরুন একটি পুরে শহর ডিজাইন করতে চাচ্ছেন। এরকম বড় বড় প্রজেক্ট এর জন্য এটিই ভাল
৯.এডবি ইলাস্ট্রেটর
এর নাম বোধহয় সবাই জানেন। অনেকেই ভাবতে পারেন এটাকে কেন এই লিস্ট এ স্থান দিলাম। এটা গ্রাফিক্স সফ্টওয়ার হলেও দ্বিমাত্রিক ডিজাইন করা যায়। এই সফ্টওয়্যার .dwg ফাইল পড়তে পারে এবং এই ফাইল হিসাবে সেইভ-ও করতে পারে।
১০.লাইট ক্যাড
একদম নতুন ব্যবহারকারি। এমনকি নতুন কম্পিউটার ব্যবহারকারিও এই সফটওয়ার সহজে চালাতে পারবে। শখের বশে বা পেশাদারি ড্রয়িঙ করতেও এই সফটওয়্যার বেশ ভাল। সবচেয়ে বড় বিষয় এটি সম্পুর্ন বিনামুল্যে পাওয়া যায়।
ক্যাড এর মাধ্যমে
আপনাকে দক্ষ ও ডিজাইন, ড্রয়িং এ পারদর্শী প্রকৌশলী হিসেবে গড়ে তোলার লক্ষে, আমরা আমাদের সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত প্রকৌশলী এবং প্রফেশনালস দ্বারা আপনার জন্য সম্পূর্ন বাস্তবমুখি প্রশিক্ষন প্রদান করছি এবং প্রশিক্ষনের সাথে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে সফলতার জন্য সহযোগীতা করে থাকি। যা অবশ্যই আপনাকে দক্ষ ডিজাইন, ড্রয়িং প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে আসাধারণ ভূমিকা রাখবে।
নতুন ব্যচ:-
ঃ-
রেগুলার ব্যাচের ক্লাশ সপ্তাহে ৩ দিন সন্ধা
শুক্রবার ব্যাচ: জব হোল্ডার দের জন্য ক্লাশ সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবারে, সকাল ৯টা থেকে রাত ৯ টা।
শেয়ার করে আপনার পরিচিত কাছের মানুষ কে শেখার সুযোগ করে দিন
আর সময় নষ্ট না করে সফটওয়্যার টি শিখে নিন আমাদের ক্যাড এক্সপার্ট দের কাছথেকে
এ সম্পর্কে আর ও বিস্তারিত যানতে যোগাযোগ করুন আমাদের সাথে

Class-30

 www.firstfloorplan.com 

Auto CAD 2D & 3D

Course Duration: 3 Months

Number of Classes: 36

Class Time: Sunday, Tuesday, Thursday – 3.00 PM to 5.00 PM

Last date of registration: January 2020

Opening Class: 01 February 2020

Course Fee: 10,000/-

 

Course Contents

 Essentials Class: Chapter

1: Getting Started with Auto CAD

1.1 How to install Auto CAD Software

1.2 Starting the Software

1.3 User Interface

1.4 Working with Commands

1.6 Opening an Existing Drawing File

1.7 Viewing Your Drawing

1.8 Saving Your Work Chapter

2: Basic Drawing and Editing Commands

2.1 Drawing Lines

2.2 Erasing Objects

2.3 Drawing Vertical and Horizontal Lines

2.4 Drawing Rectangles

2.5 Drawing Circles

2.6 Undo and Redo Actions Chapter

3: Projects: Creating a Simple Drawing

3.1 Create a Simple Drawing

3.2 Create Simple Shapes Chapter

4: Drawing Precision in AutoCAD

4.1  Object Snaps

4.3 Polar Tracking at Angles

4.4 Object Snap Tracking

5: Making Changes in Your Drawing

5.1 Selecting Objects for Editing

5.2 Moving Objects

5.3 Copying

5.4 Rotating Objects

5.5 Scaling Objects

5.6 Mirroring Objects

6: Organizing Your Drawing with Layers

6.1 Creating New Drawings With Templates

6.2 What are Layers?

6.3 Layer States

6.4 Changing an Object’s Layer Chapter

7: Advanced Object Types

7.1 Drawing Arcs

7.2 Drawing Poly lines

7.3 Editing Poly lines

7.4 Drawing Polygons

7.5 Drawing Ellipses Chapter

8: Projects: Drawing Organization and Information

8.1 Architectural Project

8.2 Mechanical Project

8.3 Civil Project

9: Advanced Editing Commands

9.1 Trimming and Extending Objects

9.2 Stretching Objects

9.3 Creating Fillets and Chamfers

9.4 Offsetting Objects

9.5 Creating Arrays of Objects Chapter

10: Inserting Blocks

10.1 What are Blocks?

10.2 Re-arrange the block object

11: Printing Your Drawing

11.1 Printing Concepts

11.2 Printing Layouts

11.3 Print and Plot Settings Chapter

12: Creating Text Styles

12.1 Adding Text in a Drawing

12.2 Modifying Multiline Text

12.3 Formatting Multiline Text

13: Hatching

13.1 Hatching

13.2 Editing Hatches Chapter

14: Adding Dimensions

14.1 Creating Dimension Styles

14.2 Adding Linear Dimensions

14.3 Adding Radial and Angular Dimensions

14.4 Editing Dimensions Chapter

15: Isometric Drawing

15.1 Isometric an Object

15.2 Hatching on isometric Object

16: Analysis a Project

16.1 Analysis a RAJUK Drawing

16.2 Understand the steps of working

16.3 Know about Plan, Section, Elevation

16.4 Know about Layout Drawing, Mouja Map

Classes of Project work

17: Ground floor Plan

17.1 Take a place & make a Plan manually throughout the project

17.2 Draw the plan layout & all wall with individual layer

17.3 Signify the window & Door portions

17.4 Draw standard doors & set all of them

17.5 Remarks all places of plan with Text

17.6. Dimension all details portion

18: Typical floor plan

18.1  Draw the Plan manually throughout the project

18.2 Draw in Auto CAD as manually Planed

19: Roof top / Birds eye view

19.1 Understand how roof top is looking

19.2 Draw roof birds eye view

20:  Elevation of the Project according to plan

20.1 Draw front Elevation

20.2 Insert Hatching

20.3  Draw Back Elevation

20.4 Draw Left Side Elevation

20.5 Draw Right Elevation

21: Section of the Project according to plan

21.1 Draw A-A’ Section

21.2 Draw B-B’ Section

22: Landscape Design

22.1 Land organize with creativity

22.2 Design the Land according to LA & GF plan

23: Organize as RAJUK recommend

23.1 Organize all drawing in recommended printing sheet area

23.2 Complete another drawing as RUJUK recommended

23.3 Plot & print

 3D with 3Ds Max

24.1 Basic tools & commands

24.2 Import AutoCAD 2D Files and Model in Max

24.3 Assign Materials

24.4 Making 10 floor of the building

24.5 Complete 3D of the project.

Requirements

  • Candidates must have minimum S.S.C/H.S.C/Diploma/bachelor’s degree or equivalent certification.
  • Basic Computer & Internet Surfing Knowledge
  • Good at

Class-31

 

সিভিল ইঞ্জিনিয়ারের জন্য Auto CADঃ

অটোক্যাড কোন সিভিল ইঞ্জিনিয়ার কে একটি বিল্ডিংয়ের স্ট্রেন্থ ডিজাইন এবং বিশ্লেষণ, ব্রিজ এবং রাস্তার ডিজাইন করতে সক্ষম করে।Auto CAD এই সমস্যাগুলি একটি সহজ উপায়ে সমাধান করতে সহায়তা করে। বেসামরিক প্রকৌশলীরা এই অটোক্যাডটি বেস মানচিত্র তৈরির জন্য ব্যবহার করেছেন। তাছাড়া ও এটি যেকোনো কন্সট্রাকশন কাজের ডকুমেন্টেশন তৈরি করতে সিভিল ইঞ্জিনিয়ার কে সহায়তা করে।

ইলেট্রিক্যাল  ইঞ্জিনিয়ারের জন্য Auto CAD 

 ডিজাইনারদের নিয়ন্ত্রণ করার জন্য ইলেট্রিক্যাল সফ্টওয়্যার হিসাবে একটি অটোক্যাড রয়েছে। এর উদ্দেশ্য বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি ও সংশোধন করা। ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কার্যগুলি স্বয়ংক্রিয় করার জন্য এটির বিস্তৃত সরঞ্জাম রয়েছে যা প্রচুর পরিশ্রম বাঁচাতে সাহায্য করে। তাই ইঞ্জিনিয়াররা আরও বেশি সময় ইনোভেশনে ব্যয় করতে পারেন।

 

মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারের জন্য Auto CADঃ

কোনও ডিজাইন প্রকল্পের প্রাথমিক পর্যায়ে, মেকানিক্যাল  ইঞ্জিনিয়াররা কোনও প্রদত্ত সমস্যার সর্বোত্তম সমাধান নির্ধারণের জন্য, আইডিয়া গুলোর স্কেচিং এবং তাদের বিশ্লেষণ শুরু করতে অটোক্যাড ব্যবহার করতেন। Auto CAD সফ্টওয়্যার অতিরিক্তভাবে এই নকশাগুলির ব্যাখ্যা করতে, ভুলগুলি চিহ্নিত করতে,  যান্ত্রিক প্রকৌশলীকে মিস করতে পারে এমন অসঙ্গতিগুলি সনাক্ত করতে সহায়তা করে।

সর্বোপরি বলা যায় যে, একজন আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যেকোনো ডিজাইন বা ড্রয়িং কে সুষ্ঠ এবং সঠিকভাবে দ্রুতসম সময়ে সম্পাদন করার জন্য

Auto CAD সফ্টওয়্যার অতীব প্রয়োজনীয়।

 

লেখক,

লিমা আক্তার

জুনিয়র ইনস্ট্রাক্টর

আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Class-32

 


অটোক্যাড কি?

এটি একটি ড্রয়িং সফ্টওয়ার । অটোক্যাড (AutoCAD) একটি বাণিজ্যিক কম্পিউটার সহায়ক বিজাইন ( Computer-aided Design = CAD ) সফটওয়ার অ্যাপ্লিকেশন । এই সফটওয়ার টির নির্মাতা Autodesk এবং এটি দিয়ে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বিভীন্ন মডেল তৈরি করা যায় । এটি বিশেষ করে কোন ধরনের এনজিনিয়ারিং মডেল এর দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ইমেজ ড্র করতে বেশি ব্যাবহার হয়।


এই অটোক্যাড সফটওয়ারটি যেহেতু ত্রিমাত্রিক ইমেজ তৈরিতে ব্যবহার হয়, তাই এটি দিয়ে ইনজিনিয়ারিং ডিজাইন গুলো যেমন একটি গাড়ির ডিজাইন, কিংবা একটি বিল্ডিং এর ভেতরের ও বাইরের ডিজাইন সহজেই তৈরি করা যায় ।

autocad drawing

autocad drawing

অটোক্যাড অপারেটির এর কাজ কি ?

অটোক্যাড অপারেটির এর কাজ টি নির্ভর করবে তিনি কোথায় কর্মরত আছেন, তার উপরে । অটোক্যাড অপারেটির এর কাজ হতে পারে AutoCAD দিয়ে তৈরি মডেল গুলো পরিচালনা করা, প্রয়োজনে সেগুলো মডিফাই করা কিংবা নতুন করে তৈরি করা ।

ফ্রি কোথায় শেখা যাবে ?

ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অটোক্যাড টিউরোরিয়াল লিখে । আশা করি কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন । বাংলায় পর্যাপ্ত না পেলেও ইংরেজিতে অনেক ভিডিও আছে । আশা করি আপনি সেখান থেকে শিখে নিতে পারবেন ।

Class-33

 


অটোক্যাড । AutoCAD । ক্যারিয়ার সাজেশন

যোগ্যতা: সিভিল ইঞ্জিয়ারিং সুবিধা: অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ইলেক্ট্রনিক ও মেকানিক্যাল ডিজাইন করা যায়।  সিভিল কন্সট্রাকশনসহ বিভিন্ন ডিজাইনে সঠিক পরিমাপ দেয়ার ক্ষেত্রে অটোক্যাডের তুলনা নেই। আয়: ১ থেকে ৫ লাখ টাকা সাজেশন: আমাদের দেশে কাজের পাশাপাশি অটোক্যাডের মাধ্যমে বহির্বিশ্বেও ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের রয়েছে কাজের অনেক  সুযোগ ।

সময়ের সঙ্গে বাড়ছে চাকরি বাজারের প্রতিযোগিতা।  পড়াশোনা শেষ করার পরও মিলছে না চাকরি নামের সোনার হরিণের দেখা।  এই চিত্রের বিপরীতে অনেকে আবার পড়ালেখার পাশাপাশি ভালো বেতনের পার্টটাইম চাকরিও করছেন।  এ জন্য প্রয়োজন হয় আলাদা কিছু যোগ্যতার।  দরকার হয় আলাদা কিছু কোর্স করার।  তাদের জন্য একটি কোর্স অটোকেড।  সিভিল ইঞ্জিনিয়ারিং তথা বিল্ডিংয়ের ডিজাইন কম্পিউটারে ভিজ্যুয়াল করা যায় অটোক্যাড দিয়ে।  সারা বিশ্বে বর্তমানে বড় বড় স্থাপনার ডিজাইন প্রথমে কম্পিউটারের অটোক্যাডের মাধ্যমে করা হয় এবং ওই অনুযায়ী স্থাপত্য নির্মাণ করা হয়।  নকশা ও প্রকৌশলের  ক্ষেত্রে যে কোনো ছোট-বড় নিখুঁত বিষয় অটোক্যাড এর মাধ্যমে যাচাই করে নেওয়া হয় ফলে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয় বলেই সারাবিশ্বে এর চাহিদা বেড়েই চলছে।

অটোক্যাড অপারেটর বহুজাতিক ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, পোশাক শিল্পসহ অন্যান্য ডিজাইনের জন্য এর কদর রয়েছে।  এ ছাড়া রিয়েল এস্টেট কোম্পানি, আর্কিটেকচার ফার্ম, এড ফার্ম, ডিজাইন হাউস, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ডিজাইন ফার্মে কেড অপারেটরের চাহিদা।   পাশাপাশি আজকাল বিভিন্ন শপ ও মলে অটোক্যাডের কাজের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে।  প্রতিষ্ঠিত ডিজাইন হাউসে কেড অপারেটর ও ডিজাইন পরামর্শকের কদর রয়েছে, এমনকি ব্যক্তিগত পর্যায়ে ফার্ম খুলে স্বাধীনভাবে ডিজাইনসহ বিভিন্ন সেবা দিতে পারেন।  তাছাড়া বিভিন্ন অনলাইন আর্নিং সাইট তো আছেই, যেখানে একজন কেড ডিজাইনার তার সৃষ্টিশীলতা দিয়ে প্রতি মাসে আয় করতে পারেন ১ থেকে ৫ লাখ টাকা মানে কাড়ি কাড়ি টাকা।

অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রোগ্রামের নাম।  অটোক্যাড সফটওয়্যারটি অত্যন্ত বন্ধুত্বসুলভ একটি সফটওয়্যার এবং এটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++ দিয়ে তৈরি।   যার সহায়তায় ডিজাইনার ও ইঞ্জিনিয়াররা সহজেই দ্বিমাত্রিক (2D) এবং ত্রিমাত্রিক (3D) ডিজাইন তৈরি করতে পারে এবং যে কোনো যন্ত্রের পার্টস ডিজাইন করতে পারে।  বর্তমানে স্থাপত্য প্রকৌশল শিল্প ও ইঞ্জিনিয়ারিং  কাজের ক্ষেত্রে অটোক্যড  গুরুত্বপূর্ন স্থান করে নিয়েছে।

ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে ডিজাইন পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা খুবই  গুরুত্বপূর্ণ বিষয়, সত্যিকারের স্থাপনা বা যন্ত্রপাতির দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা বাস্তবে অনেক ব্যায়বহুল ।  যা অটোক্যাড ব্যবহার করে নিমীষেই সমাধান করা সম্ভব।  ফলে সহজেই একজন ডিজাইনার তার ডিজাইনের বিভিন্ন অংশ পরিবর্তন করে পরীক্ষা-নিরীক্ষা করতে পরেন।

ডিজিটাল ফরম্যাটে ডিজাইনকৃত মডেল সংরক্ষণ করে একাধিক ইঞ্জিনিয়ার একটি ডিজাইনের ওপর কাজ করতে পারে, ডিজাইনটিকে পরিপূর্ণ করতে পারে এবং  অন্য যে কোনো ব্যক্তির কাছেও সহজেই তা পাঠাতে পারে।  নিজেদের সুবিধার জন্যই প্রকৌশলী ও ডিজাইনারদের অটোক্যাড শেখা প্রয়োজন।  আমাদের দেশে কাজের পাশাপাশি অটোক্যাডের মাধ্যমে বহির্বিশ্বেও ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের রয়েছে কাজের অনেক  সুযোগ।

Class-34

 

https://nvit.com.bd/course_details/autocad-2d-3d/

Course Overview

Engineering Drawing এর প্রথম পছন্দ হিসেবে AutoCAD সারা বিশ্বে ইতোমধ্যেই তার অবস্থানটি তৈরি করে নিয়েছে । বাংলাদেশেও কর্মক্ষেত্রে Professionals রা state-of-the-art drawing বা Designing এর ক্ষেত্রে AutoCAD কেই তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে। কারণ Design ও Engineering এর ক্ষেত্রে AutoCAD 2D ও 3D এর মাধ্যমে যে কোন বিষয়কেই নিখুঁত ভাবে যাচাই করে নেয়া যায়। আর এর ফলে সাশ্রয় হয় সময়, শ্রম ও অর্থের।

AutoCAD হলো একটি 2D এবং 3D ভিত্তিক Drafting Application Software যা ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের Design এর ক্ষেত্রে। সারা বিশ্বে বর্তমানে বড় বড় স্থাপনার Design প্রথমে AutoCAd এর মাধ্যমে করা হয় এবং ঐ অনুযায়ী স্থাপত্য নির্মান করা হয়।

Scope of AutoCAD

বর্তমানে AutoCAD Application এর ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হলো Civil এবং Construction এর জন্য structural and architectural designing, Electrical Design, Mechanical Design, Automobile Design, Interior Design, Floor Planning, Dress এর Cutting এবং Shape Designing ইত্যাদি।

এছাড়া ও পৃথিবীর বিভিন্ন Market Place এর মাধ্যমে Design এর কাজ করে ঘরে বসে অর্থ উপার্জন করা সম্ভব। আর তাই বর্তমানে Engineers, Architects, Fashion Designers, Interior Designer সকলেরই জন্যই AutoCAD এর যথাযথ ব্যবাহার জানা গুরুত্বপূর্ণ, যা কিনা তাদের Professional Life কে অনেকাংশে সহজ করে দিতে পারে।

বর্তমানে অধিকাংশ Engineer / Designer তাদের কাজের জন্য AutoCAD ব্যবহার করে। কারণ AutoCAD 2D ও 3D এর মাধ্যমে সহজেই Design এর জটিল বিষয়গুলো পরীক্ষা করে দেখা যায়, ফলে সত্যিকারের স্থাপনা তৈরির আগেই এর পরিপূর্ন Design তৈরি করে নেওয়া যায় এবং Design এর পরিমাপও ঠিক পাওয়া যায়। AutoCAD ব্যবহার করে সহজেই Design এর কোন ত্রুটী থাকলে তা বের করা যায়। একটি সুন্দর ও নিখুত নকশা তৈরীর জন্য AutoCAD জানার প্রোয়জন অপরিহার্য।
.
একজন সফল AutoCAD Designer হওয়ার পরে আপনি যেসব জায়গায় কাজ করতে পারেন তার কয়েক টি উল্লখযোগ্য ক্ষেত্র হল Construction Firm , Real State , Freelance Marketplace, Advertising Firm, Publication Firm, Online Marketplace, Printing & Designing Media ইত্যাদি ইত্যাদি।



Introduction about Auto CAD, Screen Orientation, Command Line, Various Selection Method, Different Function keys, Co-ordinate system, New File, File Open, File Close, File Save, Undo, Redo, Zoom, Pan, Delete and Status Bar.


Unit Setup, UCS Icon Setup, Create line, Angular Line, Polyline, Different kind of Circle, Different kind of ARC,  Rectangle, Polygon, Different kind of Ellipse, Spline Fit, Spline CV.

Class-35

 

অটো ক্যাড শেখার সেরা ১০টি ওয়েবসাইট

আমরা অনেকেই জানি বিভিন্ন ডিজাইন করতে, বিশেষ করে গার্মেন্টস্ প্রোডাক্টস্ এবং আর্কিটেকচারাল ডিজাইনের জন্যে  অটো ক্যাড জানা খুব দরকার। কিন্তু প্রচলিত ভুল ধারনার কারনে অনেকেই অটোক্যাড শিখতে পারে না। অথচ আপনি চাইলেই অটো ক্যাড শেখার ওয়েবসাইট থেকে অটোক্যাড শিখতে পারবেন, তাও আবার ফ্রিতে।

আজকে এমন ১০টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই ফ্রিতে অটোক্যাড শিখতে পারবেন।

অটো ক্যাড শেখার ওয়েবসাইট

learn auto cad

অটো ক্যাড শেখার জন্যে এখানে যে ওয়েবসাইটগুলোর আপনার পরিচয় করিয়ে দিচ্ছি সেগুলো অনলাইন দুনিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয়। এখানকার প্রত্যেকটি ওয়েবসাইটেই শত শত টিউটোরিয়াল এবং প্রচুর রিসোর্স রয়েছে যেগুলো অটো ক্যাড শেখার ক্ষেত্রে আপনাকে ভীষণ সাহায্য করবে।

আসুন, অটো ক্যাড শেখার ওয়েবসাইটগুলোর সঙ্গে পরিচিত হওয়া যাক।

myCADsite

এই সাইটটি নতুন এবং অভিজ্ঞ ইউজারসহ সবাইকেই ফ্রিতে অটোক্যাড করার সুযোগ দিচ্ছে। এখানে অটো ক্যাড লার্নারদের জন্যে প্রচুর টিউটোরিয়াল আছে আর সেগুলো এমনভাবে সাজানো হয়েছে যে একজন সাধারণ মানুষও খুব সহজে বুঝতে পারবে।

আর এই টিউটোরিয়ালগুলো ৩টি ক্যাটেগরিতে বিদ্যমান, সেগুলো হল-

  • বিগিনার লেভেল অটোক্যাড
  • ইমিডিয়েট লেভেল অটোক্যাড
  • থ্রি ডি টপিকস আর অ্যাডভান্সড্ লেভেলের অটোক্যাড

প্রতিটি ক্যাটেগরিতে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে আর প্রত্যেকটি লেসনের শেষে কুইজের মাধ্যমে পরীক্ষা নেয়ার ব্যাবস্থা আছে।

CADTutor

এই সাইটে ফ্রি টিউটোরিয়াল আর অটোক্যাডের জন্য অসংখ্য আর্টিকেল আছে যেগুলার মাধ্যমে  খুব সহজে অটোক্যাড শিখা যাবে। টিউটোরিয়ালের ক্যাটেগরির মধ্যে রয়েছে-

  • অটো ক্যাড পরিচিতি
  • বেসিক ও বিঅন্ড বেসিক অটো ক্যাড
  • অটো ক্যাড টেকনিকস্
  • থ্রিডি অটো ক্যাড
  • মডেলিং এন্ড রেন্ডারিং ইত্যাদি।

এছাড়াও অটোক্যাডের জন্যে প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার এখানে পাওয়া যাবে যা দিয়ে আপনি খুব সহজে অটোক্যাড করতে পারবেন। সাথে পরীক্ষার ব্যাবস্থা আছে।

Tutorial 45

অটোক্যাড শেখার ওয়েবসাইটের তালিকায় একটি দারুণ সাইট। এই সাইটটি শুধুমাত্র ফ্রিতেই অটোক্যাড অফার করছে না বরং আপনাকে দিচ্ছে এক্সারসাইজসহ আপনার যা যা প্রযোজন তার সবকিছুই।

Ellen Finkelstein’s

এই ওয়েবসাইটি অটোক্যাড টিপস, টেকনিকস আর টিউটোরিয়ালের জন্য অনেক জনপ্রিয় একটি সাইট। কারণ সাইটটির রয়েছে অনেক বড় রিসোর্স।

রয়েছে ড্রইং, থ্রিডি প্লটিং এন্ড প্রেসেন্টেশনসহ আরোও অনেক ক্যাটাগরি। ফলে খুব সহজে এই সাইট থেকে যে কেউ শিখতে পারবেন অটোক্যাড।

Computer Aided Design Guide

এই ওয়েবসাইটে আপনি পাবেন সব রকমের ক্যাড ভিত্তিক আর্টকেল। অটোক্যাড নিয়ে আর্টিকেলে বুকমার্ক করে রাখার সুযোগও এখানে আছে। অটো ক্যাডের উপর নানা রকম টিউটোরিয়াল খুব সুন্দরভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দেয়া আছে।

The CAD Setter Out

The CAD Setter Out ওয়েবসাইটে অটোক্যাড নিয়ে খুব সুন্দরভাবে ক্যাটাগরি ভিত্তিক আর্টিকেল আছে। এতে করে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবেন অটো ক্যাডের বেসিক থেকে অ্যাডভান্সড্ লেবেল পর্যন্তে।

এখানে অটোক্যাড কীভাবে বানাবেন থেকে শুরু করে এডিটসহ কাস্টমাইজ অটোক্যাড পর্যন্ত সব কিছুর উপর বিস্তারিত আলোচনা রয়েছে।

Draftsperson.net

ফ্রিতে অটোক্যাড টিউটোরিয়ালের জন্য এই সাইটটি খুব ভাল একটি সাইট। এখানেও অন্য সব সাইটের মতো ক্যাটাগরি অনুযায়ী ট্রিকসহ বিভিন্ন বিষয়ে গবেষনামূলক আর্টিকেল দেয়া আছে। আর  সাথে টিউটোরিয়াল নিয়ে অনেক আর্টিকেল আছে। যে কেউ চাইলে নিখুঁতভাবে অটোক্যাড শিখতে পারবেন এই সাইট থেকে।

CadOasis

মূলত অটোক্যাডকে ইউজারদের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই সাইটটি ডিজাইন করা হয়েছে। যদি আপনি অটোক্যাডের বেসিক বিষয়সমূহ শিখতে চান, তাহলে এই ওয়েবসাইটটি খুব কাজের একটি সাইট। বেসিক থেকে শুরু করে সবকিছু শিখা যাবে একেবারে হাতে-কলমে শিখার মতোই।

Lynn Allen’s blog

এই সাইটটি শুধুমাত্র অটো ক্যাড শিখার জন্য নয়, অটো ক্যাড নিয়ে নিত্যনতুন নিউজের জন্যেও খুব জনপ্রিয় একটি সাইট। এই সাইটে ক্যাড নিয়ে সাম্প্রতিক সব খবরাখবর ইভেন্টসহ যাবতীয় শিল্পের সকল খবর আপডেট করা থাকে।

আপনি চাইলে সব টিউটোরিয়াল পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এ ওয়েবসাইট থেকে। ফলে আপনি অফলাইনেই পড়ে শিখতে পারবেন অটো ক্যাড।

Being Civil

অটোক্যাড নিয়ে অন্যসকল সাইটের মতো এই সাইটিও অনেক ফ্রি টিউটোরিয়াল অফার করে থাকে। আপনি চাইলে এই সাইটেও অনায়াসে অটো ক্যাড শিখতে পারবেন।

অটো ক্যাড শেখার ওয়েবসাইট নিয়ে আশা করি এই লেখাটি আপনার  উপকারে আসবে। অটো ক্যাড হতে পারে অসাধারণ একটি পেশা। খোঁজ নিলে জানতে পারবেন একজন অটো ক্যাড ডিজাইনারের বেতন আমাদের দেশেই লাখের উপরে। অটো ক্যাড শেখা থাকলে আউটসোর্সিং করেও আয় করা যাবে উল্লেখযোগ্য পরিমাণে। সুতরাং, আপনার বন্ধু-বান্ধবসহ সকলকে অটো ক্যাড শেখায় উৎসাহিত করতে এই লেখাটি ফেসবুকে শেয়ার করে দিন।

Class-24 (Land Map)

  মডিফাই টুলবারের ব্যবহার_অটোক্যাড বাংলা টিউটরিয়াল |AutoCAD Bangla Tutorial :Use of Modify Toolbar) https://www.youtube.com/watch?app=deskto...